Uncategorized
দুবাইয়ে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলবে পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘হোম সিরিজে’ প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলবে পাকিস্তান। তিন টেস্ট সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর দুবাইয়ে।
বৃহস্পতিবার অক্টোবরে গোলাপি বলে নিজেদের প্রথম ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিরিজ শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। যেখানে রয়েছে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট।
দুবাইয়ে ২৩ ও ২৪ সেপ্টেম্বর সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি হবে। ২৭ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি হবে আবু ধাবিতে। ওয়ানডে সিরিজ হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর। গোলাপি বলে প্রথম টেস্টটি খেলবে দুই দল। যেটি হবে ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। বাকি দুই টেস্ট হবে ২১ ও ৩০ অক্টোবর।




