প্রবাস

দুবাইয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাতাহাতি!

সংযুক্ত আরব আমিরাতের দুবাই কনসুলেটে আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুবাই কনসুলেটের উদ্যোগে বিদেশি কূটনৈতিকদের দেওয়া এক অর্ভ্যথনা অনুষ্ঠানে ধাওয়া-পাল্টা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।
বুধবার রাতে দুবাইয়ের হায়াত রিজ্যানসি হোটেলে অনুষ্ঠিত সভায় সকল বিদেশী কূটনৈতিকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। দূতালয় প্রধান প্রবাস লামারং এর পরিচালনায় এ সময় বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা করে উত্তর আমিরাতের বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীরা।
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বিদেশী কূটনৈতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দও। বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাঁথা বিদেশি কূটনৈতিকদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক ছাড়াও এশিয়া, ইউরোপসহ নানাদেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশেকে এগিয়ে চলাতে সাধুবাদ জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল, কিন্তু সন্তুষ্ট হয়ে উঠতে পারেনি অনুষ্ঠানে আগত সরকারি দলের কতিপয় নেতৃবৃন্দ। তাদের অভিযোগ অনুষ্ঠানের মঞ্চে সঠিকভাবে তাদের মূল্যায়ন করা হয়নি। যে কারণে দলীয় কোন্দল এসে যোগ হল কনস্যুলেট আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button