বিনোদন
দুবাইতে কন্যা ত্রিশালার সঙ্গে সঞ্জয়ের নিউ ইয়ার পালন
পর্যটকের শহর দুবাই। প্রতি বছরের মতো এ বছরও অট্টালিকায় সাজানো শহরটি নতুন বছরকে বরণ করে নিয়েছে আকাশ ভরা আতশবাজি আর আলোর ঝলকানি দিয়ে। থার্টিফাস্ট উপলক্ষে বলিউডের অনেকেই পাড়ি জমান দুবাইয়ে। সম্প্রতি সঞ্জয় দত্ত, তার স্ত্রী মান্যতা এবং দুই যমজ সন্তান ইকরা ও শাহরান দুবাইয়ে গিয়েছেন থার্টিফাস্ট উদযাপনে ।
বাবার নতুন পরিবারের সঙ্গে সেখানে যোগ দিলেন সঞ্জয়ের কন্যা ত্রিশালা দত্তও। সঞ্জয় দত্তের প্রয়াত প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা বর্তমানে নিউ ইয়র্কে বসবাস করেন। বাবাকে দুবাই আসতে দেখে ছুটে চলে এলো কন্যাও। সেই সঙ্গে নতুন বছর পালনের এই অদ্ভুত সুন্দর পারিবারিক মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে মোটেও ভুলে যাননি ত্রিশালা।
সূত্র: এনডিটিভি।




