আন্তর্জাতিক সংবাদশিরোনাম

দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতের পরও উড়ছিল বিমানটি

ইরানে ভূপাতিত ইউক্রেনের বিমানটিতে একটি নয়, দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতের পরও কিছুক্ষণ উড়ছিল বিমানটি।
নতুন করে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমনটি দেখা যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরানের রাজধানী তেহরানে মর্মান্তিক ওই বিমান ভূপাতিতের ঘটনায় যাত্রী ও ক্রুসহ ১৭৬ যাত্রীর সবাই নিহত হন। ভুল করে ওই বিমানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ইরান।
নিউইয়র্ক টাইমস দাবি করেছে, তারা এ সংক্রান্ত সিকিউরিটি কামেরা ফুটেজ যাচাই-বাছাই করে দেখেছে। এতে দেখা যায়, ৩০ সেকেন্ডের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এরপরও বিমানটি তাৎক্ষণিক মাটিতে আছড়ে পড়েনি।
ভিডিওতে দেখা যায়, বিমানটি মাটিতে পড়ে বিস্ফোরিত হওয়ার আগে কয়েক মিনিট আগুন লাগা অবস্থায় উড়ছিল।
পত্রিকাটি দাবি করে, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতের আগে প্রথম ক্ষেপণাস্ত্র ওই বিমানের ট্রান্সপোন্ডার বিকল করে দেয়।
শুরুর দিকে বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি ভূপাতিত করার অভিযোগ অস্বীকার করে আসছিল ইরান। পরে অবশ্য ভুলবশত বিমানটি ভূপাতিত করা হয়েছিল বলে স্বীকার করে তেহরান। এ ঘটনায় দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
এর আগে শুক্রবার ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, বিমানটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে।
গত ৮ জানুয়ারি ভোরে তেহরান থেকে কানাডাগামী ইউক্রেনের ওই বিমানটি ভূপাতিত করা হয়। এর কয়েক ঘণ্টা আগে ইরাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের পাল্টা বিমান হামলা ভেবে ভুলে যাত্রীবাহী বিমানে ক্ষেপণাস্ত্র ছুড়ে বসে ইরানি বিপ্লবী গার্ডস বাহিনী-আইআরজিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button