শিক্ষাশিরোনাম

দুই হাতে লিখেন শিক্ষার্থীরা!

দুই হাতে লিখতে পারেন ভারতের মধ্যপ্রদেশের সিঙ্গারৌলি জেলার বিনাবাদিনী স্কুলের ৩০০ শিক্ষার্থী। স্কুলে ৪৫ মিনিটের ক্লাসের মধ্যে ১৫ মিনিট ব্যয় করা হয় হাতের লেখা শেখাতে, নিয়মিত ক্লাসও করানো হয়। ফলে খুব সহজেই হাতে একই সাথে দুই লিখতে অভ্যস্ত হতে পারে।
স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সাবেক সেনা জওয়ান ভিপি শর্মা বলেন, আজকের এ বিস্ময়ের একমাত্র অনুপ্রেরণা দেশটির প্রয়াত প্রথম রাষ্ট্রপতি ডা. রাজেন্দ্রপ্রসাদ। ডা. রাজেন্দ্রপ্রসাদ একসঙ্গে দুই হাতে লিখতে পারতেন। আমিও তা শিখেছিলাম। সেটাই আমার স্কুলের ছেলেমেয়েদের শেখাচ্ছি।
সারাবিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষ বাঁ হাতে লেখেন। বাকিরা ডান হাতে। এসবের বাইরেও এমন কিছু সংখ্যক মানুষ আছেন, যারা একই সময়ে দুই হাতে লিখতে পারেন সমানভাবে।
মিরর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button