শিরোনাম

দুই লাশ হস্তান্তর : খাগড়াছড়িতে ২ সংগঠনের কর্মসূচী

সংবাদদাতা, খাগড়াছড়ি : আঞ্চলিক সংগঠন গুলোর অাধিপত্য বিস্তারের লড়াইয়ে পার্বত্য এলাকা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ ও বিপদসংকুল অঞ্চলে পরিণত হয়েছে। প্রকাশ্য খুন, অপহরণ, চাদাবাজি সহ বিভিন্ন অপকর্মের ফলে সাধারণ মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। চরম আতঙ্কে দিনাতিপাত করছে পার্বত্যবাসী। এসব অপকর্মের প্রতিবাদে দুই বাঙ্গালী সংগঠন ৩ দিনের টানা কর্মসূচী ঘোষণা করেছে।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচীর কথা জানানো হয়। এতে বলা হয়, মাইসছড়িতে তিন বাঙ্গালী ব্যাবসায়ীর নিঃশর্ত মুক্তি, নানিয়ারচর উপজেলাস্থ নিরীহ বাঙ্গালী গাড়িচালক সজিব হাওলাদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার ও পার্বত্য অঞ্চল থেকে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘ইউপিডিএফ,জেএসএস’-কে নিষিদ্ধের দাবীতে কাল রোববার তিন পার্বত্য জেলায় কালো পতাকা মিছিল ও প্রতীবাদ সমাবেশ এবং আগামী ৭ থেকে ৮ মে পর্যন্ত তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দারবান) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এবং পার্বত্য নাগরিক পরিষদ যৌথভাবে ৪৮ ঘণ্টার সম্পূর্ণ শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে।

সমাবেশে বৃহত্তর বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মাঈন উদ্দিন,সাধারণ সম্পাদক এসএম মাসুম রানাসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একই সময়ে শহরের শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেন্ট এ কার সমিতির সদস্যরা। তারা আগামী সোমবার কর্মবিরতী পালনের ঘোষনা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button