দুই রাশিয়ান কূটনীতিককে বহিস্কার করেছে্ যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত দুই রাশিয়ান কূটনীতিককে বহিস্কার করেছে দেশটির সরকার। ইতোমধ্যে রাশিয়ার ওই দুই কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবে’র বরাত দিয়ে এ খবর জানায় আন্তজার্তিক কয়েকটি গণমাধ্যম।
গত ছয় জুন রাশিয়ার রাজধানী মস্কোয় মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় এক মার্কিন কর্মকর্তা এক রুশ পুলিশের হামলার শিকার হন। সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে সে ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতেই দুই রাশিয়ান দুই কূটনীতিককে বহিস্কার করলো যুক্তরাষ্ট্র।
বহিস্কৃত ওই দুই রাশিয়ান কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি। জন কিরবে বলেন, কিছুদিন আগে মস্কোয় যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে এক মার্কিন কর্মকর্তার ওপর হামলা চালায় রুশ পুলিশ।
তবে যুক্তরাষ্ট্রের দাবি ভিত্তিহীন বলে দাবি করেছে মস্কো। মস্কো বলছে, মার্কিন ওই কর্মকর্তা সিআইএ’র এজেন্ট। তাকে পরিচয়পত্র দেখাতে বলা হলেও তিনি তা দেখাননি। তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখাননি।
এদিকে মস্কোর দাবি নাকচ করে জন কিরবে বলেছেন, নিজের পরিচয় দেওয়ার পরই রুশ পুলিশের হাতে লাঞ্ছিত হয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।




