বিনোদন

দীর্ঘ ১০ মাস ধরে কোমায় ‘ফির হেরা ফেরি’র পরিচালক

প্রথমে হার্ট অ্যাটাক, তারপর ব্রেনস্ট্রোক। গত ৯ অক্টোবর থেকে কোমায় রয়েছেন বলিউড অভিনেতা-পরিচালক নীরজ ভোরা। লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। চিকিৎকেরা জানিয়েছেন, ২৪ ঘণ্টা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবুও শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি।
‘কোম্পানি’, ‘মন’, ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘পুকার’র মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন নীরজ ভোরা। শুধু তাই নয়, ‘হেরা ফেরি’, ‘রঙ্গিলা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র চিত্রনাট্য এবং ‘ফির হেরা ফেরি’র মতো ছবির পরিচালনাও করেছেন তিনি।
অভিনেতা-পরিচালকের অসুস্থতার কারণে তার নতুন ছবি ‘হেরা ফেরি থ্রি’র কাজ আপাতত বন্ধ। গত বছর অসুস্থতার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারে কেউ না থাকায় আপাতত ইন্ডাস্ট্রির কাছের বন্ধু প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িই তার ঠিকানা।
গত বছর নীরজ ভোরার স্ত্রী মারা যায়। কোন সন্তানও নেই। জুহুতে ফিরোজ নাদিয়াওয়ালার বরকত ভিলার ঘরকে আইসিইউ-তে পরিণত করা হয়েছে। চলতি বছর মার্চ মাস থেকে সেই ঘরেই রয়েছেন নীরজ। খবর মুম্বাই মিরর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button