দীপিকার নতুন বন্ধু

শুটিংয়ের ফাঁকে ভিন ডিজেলের সাথে বেশ আড্ডা জমিয়েছেন দীপিকা। সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করলেন নিজেই। ভিনের সাথে তো রীতিমতো বন্ধুত্ব হয়ে গিয়েছে তার।
‘ট্রিপল এক্স : রিটার্ন অব জ্যান্ডার কেজ’এ ভিন ডিজেল এবং অন্য কলাকুশলীর সাথে শুটিংয়ের ফাঁকে জমিয়ে হাসিঠাট্টায় মেতেছিলেন দীপিকা। ভিনের সাথে তো রীতিমতো বন্ধুত্ব হয়ে গিয়েছে তার। শুটিং সেরে দেশে ফিরে এসেছেন নায়িকা বেশ কিছুদিন আগেই। কিন্তু মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিচ্ছেন সেই সময়ের ছবি। ‘ট্রিপল এক্স…’ মুক্তি পাওয়ার কথা আগামী বছরের শুরুতে।
‘ট্রিপল এক্স’ ছবিতে অভিনয় করা প্রসঙ্গে বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘এই ছবির অভিজ্ঞতা আমার ভবিষ্যৎ ক্যারিয়ারে জন্য প্লাস পয়েন্ট। শুটিং চলাকালে অনেক কিছু শিখতে পেরেছি। আমার মনে হয় ভিনদেশী মানুষের সাথে কাজ না করলে এই অভিজ্ঞতা কোনো দিনও হতো না আমার। তাই আমি চাইব বলিউডের পাশাপাশি অন্যরাও যেন বাইরে কিছু কাজ করার অভিজ্ঞতা নিজের ঝুলিতে জমা রাখেন। এতে যোগাযোগটা অনেক সহজ হয়ে যায়।



