জাতীয়শিরোনাম

দিয়াবাড়ি খাল থেকে বিপুল পরিমান ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি খালে তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় তিনটি ব্যাগে থাকা বিপুল পরিমান ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
শনিবার সকালে পুলিশের অনুরোধে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি অভিযান চালায়। এর আগে এই খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছিলো। ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে জানানো হয়, দিয়াবাড়ির খালে আরো অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে শনিবার সকালে পুলিশ ফায়ার সার্ভিসকে ডুবুরি পাঠাতে অনুরোধ করে।
এরপর বেলা ১১টা ৪০ মিনিটের সময় তিনজন ডুবুরি ওই খালে নেমে ৪ নম্বর ব্রিজের নিচ থেকে তিনটি উদ্ধার করে। ব্যাগে ‘ইলেকট্রনিক ডিভাইস’ পাওয়া যায়। পুলিশ বলছে, এটা কি ধরনের ডিভাইস সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন ওই খাল থেকে সাতটি ট্র্যাভেল ব্যাগ ভর্তি ৯৭টি পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, এক হাজার ৬০টি গুলি, ১০টি বেয়নেট ও ১০৪টি গুলি তৈরির ছাচ উদ্ধার করে পুলিশ। তার পরের দিন একই জায়গা থেকে আরো এক কার্টন ম্যাগাজিন উদ্ধার করে ফায়ার সার্ভিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button