উপমহাদেশশিরোনাম

দিল্লির উস্কানিতে পাহাড় অশান্ত হয়েছিল, এখন শান্ত: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে অশান্ত পরিস্থিতি প্রসঙ্গে বলেছেন, ‘দিল্লির উস্কানিতে পাহাড় অশান্ত হয়েছিল, এখন পাহাড় শান্ত রয়েছে।’
তিনি আজ (বুধবার) ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে রাজ কলেজ ময়দানের এক জনসভায় ওই মন্তব্য করেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নাম উল্লেখ না করে মমতা বলেন, ‘উসকানি দিয়ে শান্তি নষ্ট করা যাবে না, আমরা তা মেনে নেব না।’
মমতা আজ বিজেপিশাসিত গুজরাটকে টার্গেট করে বলেন, গুজরাটে দলিতরা নাচ দেখতে যাওয়ায় তাদের পিটিয়ে মারা হয়েছে। কিন্তু আমরা বাংলায় আদিবাসী, দলিত ও সংখ্যালঘু মানুষদের বুকে আগলে রাখি, এখানে কোনো ভেদাভেদ নেই। আমি আপনাদের বন্ধু হিসেবে পাশে থাকব। আপনাদের এখানকার শান্তি রক্ষা করতে হবে।’
বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, ‘ভারতে একটা নতুন রাজনৈতিক দল এসেছে, গেরুয়া পতাকা নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করছে, হিন্দু-মুসলমান আলাদা করছে। ঝাড়খণ্ডে ওরা আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে!’
তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, আমাদের সরকার এলে আমরা শান্তি ফেরাবো, ঝাড়গ্রামে আজ শান্তি ফিরে এসেছে। এখানকার ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে খেলাধুলো করে, নিরাপদে ঘুরে বেড়াতে পারে। আদিবাসীদের আমরা পেনশন দিই আর কোনো রাজ্যে দেয়া হয় না।’
তিনি আজ সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে পুজো ও মহররম পালন করায় রাজ্যবাসীকে ধন্যবাদ দিয়েছেন।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button