২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীকে গণধর্ষণ করে তাকে হত্যা করার পর যৌন নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে ভারত। (ফাইল ছবি)
২০১৪ সালে ভারতের রাজধানী দিল্লিতে ড্যানিশ এক নারী পর্যটককে গণধর্ষণের ঘটনায় পাঁচ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
৫১ বছর বয়সী ডেনমার্কের ওই নারী হোটেলে ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলেছিলেন, তখনই কয়েকজন লোক তাকে নিরব জায়গায় নিয়ে গিয়ে লুটপাট ও ধর্ষণ করে।
এরপর এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হলে ওই নারী পর্যটককে ধর্ষণের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তদের একজন ফেব্রুয়ারি মাসে মারা যায়। বাকী তিনজন অপ্রাপ্তবয়স্ক হবার কারণে পৃথক আদালতে তাদের বিচার চলছে।
দিল্লি হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারক রমেশ কুমারের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, “মামলার তদন্তে ও যুক্তি যাচাই করে দেখা গেছে অভিযুক্ত পাঁচ ব্যক্তির সবাই দোষী”।
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীকে গণধর্ষণ করে তাকে হত্যা করার পর যৌন নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে ভারত। বিবিসি




