slider

দিনাজপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত -২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শীবনগরে ইট ও আলু বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৩ ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রামের নবাব আলীর ছেলে সরোয়ার হোসেন (৪৫) ও নাটোরের সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বাদশা (৪৮) ।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৩ ঘটিকার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার শীবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ইটভর্তি ট্রাকের চালক সরোয়ার ও হেলপার সাইফুল নিহত হন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফাঁয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button