Uncategorized

দিনাজপুরের ৪ উপজেলায় ২২ ইউনিয়নে নৌকা ১১, স্বতন্ত্র ১০, স্থগিত ১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২টি ইউনিয়নের তফসিল ঘোষনা হলেও ১টি ইউনিয়নে আইনের জটিলতার কারণে স্থগিত থাকায় ২১টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮ ঘটিকা থেকে শুরু করে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলার পর রাতে গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন এতে নৌকা ১১ টি ইউনিয়নে ও স্বতন্ত্র ১০টি ইউনিয়নে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।
দিনাজপুর সদরঃ উপজেলার ৯টি ইউনিয়নের বেসরকারি ফলাফলে বিজয়ীরা
সুন্দরবন ইউনিয়নে আব্দুল লতিফ (স্বতন্ত্র),
ফাজিলপুর ইউনিয়নে অভিজিত বসাক (নৌকা),
শেখপুরা ইউনিয়নে মোঃ মমিনুল ইসলাম (নৌকা),
শশরা ইউনিয়নে মোঃ মকছেদ আলী রানা (স্বতন্ত্র),
আউলিয়াপুর ইউনিয়নে মোঃ মোস্তফা কামাল (নৌকা),
উথরাইল ইউনিয়নে মোঃ রুহুল আমিন (স্বতন্ত্র),
শংকরপুর ইউনিয়নে মোঃ আতাউর রহমান (স্বতন্ত্র),
অস্করপুর ইউনিয়নে মোঃ আবু বক্কর সিদ্দিক (স্বতন্ত্র) ও
কমলপুর ইউনিয়নে আহসান হাবিব সরকার (নৌকা)।
ঘোড়াঘাটঃ উপজেলার ৪ ইউনিয়নে বিজয়ীরা হলেন,
বুলাকিপুর ইউনিয়নে মোঃ সদের আলী (নৌকা),
পালশা ইউনিয়নে মোঃ কবিরুল ইসলাম (স্বতন্ত্র),
সিংড়া ইউনিয়নের মোঃ সাজ্জাদ হোসেন (স্বতন্ত্র) ও
ঘোড়াঘাট ইউনিয়নে মোঃ আসাদুজ্জামান ভুট্টু (নৌকা)।
বিরলঃ উপজেলার ৬টি ইউনিয়নে বিজয়ীরা হলেন,
ধামইর ইউনিয়নে মোঃ মোসলেম উদ্দীন (নৌকা) ,
শহরগ্রাম ইউনিয়নে মোঃ ওয়াহেদ আলী (নৌকা),
ভান্ডারা ইউনিয়নে মোঃ মামুনুর রশিদ মামুন (নৌকা),
ধর্মপুর ইউনিয়নে মোঃ নুর ইসলাম (স্বতন্ত্র),
মঙ্গলপুর ইউনিয়নে মোঃ আবুল কাশেম (স্বতন্ত্র) ও
রানীপুকুর ইউনিয়নে আল্লামা আজাদ ইকবাল লাবু (নৌকা)।
বীরগঞ্জঃ উপজেলার ২টি ইউনিয়নে বিজয়ীরা হলেন,
শতগ্রাম ইউনিয়নে মোঃ মতিয়ার রহমান মতি (নৌকা) ও
নিজপাড়া ইউনিয়নে মোঃ আনিসুর রহমান (স্বতন্ত্র)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button