slider

“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”

দিনাজপুর সংবাদদাতা: আজ ১৮ মে ‘২৪ইং শনিবার দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়ক হতে দিনাজপুরের বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে “দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি” শ্লোগানে ইসরায়েলি জায়নবাদীদের ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর বাজার চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এডভোকেট মেহেরুল ইসলাম ও সুলতানা কামাল উদ্দিন বাচ্চু।

উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মোশাররফ হোসেন নান্নু, জেলা সম্পাদক কমরেড আকতার আজিজ, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, এডভোকেট লিয়াকত আলী, শহীদুল ইসলাম, কিবরিয়া হোসেন, রবিউল আউয়াল খোকা, নুরুল মতিন সৈকত, ইকবাল হাসান সিদ্দিকী, কানিজ রহমান, মারুফা বেগম রুমি, রাসেল শাহীন, জনক রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button