রাজনীতি

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংলাপ-আন্দোলন-নির্বাচন একসঙ্গে চলবে। যত দিন পর্যন্ত দাবি আদায় না হবে, তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বুধবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মানববন্ধনে মওদুদ আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের সঙ্গে সাত দফা দাবি নিয়ে সংলাপ, দাবি আদায়ে রাজপথে আন্দোলন, নির্বাচনের প্রস্তুতি সব একসঙ্গে চলবে। এত দিন যাবৎ যে কৌশল নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, সেটি ফলপ্রসূ হয়েছে। সরকার সংলাপ করতে সম্মত হয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা সংলাপে নাকচ থাকলেও এখন তারা দেশের মানুষের মনের কথা উপলব্ধি করায় তাদের ধন্যবাদ জানাই।
এদিনে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বাড়ানো ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজার প্রতিবাদে ও মুক্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন শুরু হয়।
বুধবারের মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, রুহুল আলম চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button