আন্তর্জাতিক সংবাদশিরোনাম

দাবানলের পর প্রাণীদের জন্য গাজর-আলু ফেলছে হেলিকপ্টার

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণী ও জীববৈচিত্র্য। ইতিমধ্যে কোটি কোটি প্রাণী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, দাবানলে আক্রান্ত অসংখ্য প্রাণী খাদ্য সংকটে ভুগছে। খাদ্যের অভাবে মৃত্যু থেকে তাদের বাঁচাতে হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে গাজর, মিষ্টি আলু ইত্যাদি।
দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য। রাজ্যটিতে ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস হেলিকপ্টারে করে পশুপ্রাণীদের জন্য খাবার ফেলছে।
নিউ সাউথ ওয়েলসের শক্তি ও পরিবেশ মন্ত্রী ম্যাট কিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পশুদের জন্য হেলিকপ্টার থেকে কেজি কেজি সবজি ফেলা হচ্ছে।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘অপারেশন রক ওয়ালাবাই অভিযানে কর্মীরা কয়েক কেজি খাবার বিশেষত মিষ্টি আলু ও গাজর হেলিকপ্টার থেকে ফেলেছে।’
ম্যাট কিনের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা কর্তৃপক্ষের এমন উদ্যোগের প্রশংসা করেছেন।
গত বছরের সেপ্টেম্বর থেকে টানা দাবানলে পুড়ে গেছে অস্ট্রেলিয়ার ৬৩ লাখ হেক্টর বনাঞ্চল। অন্তত ৫০ কোটি প্রাণী মারা গেছে বলে গবেষকেরা আশঙ্কা করছেন। এ ছাড়া অসংখ্য গাছগাছালি, উদ্ভিদ ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button