slider

দাদা-দাদির মৃত্যুবার্ষিকীতে ডাঃ শাহরিয়ারের ফ্রি-স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন

সোহেল রানা, মানিকগঞ্জ : দাদা-দাদির মৃত্যুবার্ষিকীতে ডাঃ শাহরিয়ারের ফ্রি-স্বাস্থ্য ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি দুর্জয়ের মাতা মানিকগঞ্জ জেলা মহিলা আ’লীগের সভাপতি নীনা রহমান । গতকাল মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে দাদা-দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থ অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
ডাঃ শাহরিয়ার কবীর ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল মান্নানের সন্তান । বসবাস শহরাঞ্চলে হলেও মুক্তিযোদ্ধা পিতার সন্তান হিসেবে নিজ গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার উদ্দেশ্যে এই ক্যাপশনের উদ্বোধন করা হয় । এখন থেকে প্রতি মাসের শেষ শুক্রবার গ্রামের মানুষ বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পাবে ।
জানা যায়, ডাঃ শাহরিয়ার কবির হৃদরোগ, বাতজ্বর ও মেডিসিন বিশেষজ্ঞ। বর্তমানে তিনি পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনসালটেন্ট এর দায়িত্ব পালন করছেন ।
ডাঃ শাহরিয়ার কবির জানিয়েছেন, তার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা । তিনি জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য যুদ্ধ করেছেন । তাই একজন বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান হিসেবে এলাকায় অসহায় দুস্থ্য মানুষ যেন ভালো চিকিৎসা সেবা পায় এ জন্য এ স্বাস্থ্য ক্যাম্প চালু করেছেন । প্রতি মাসে অন্তত একবার এ ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
ডাক্তার শাহরিয়ার কবির বলেন, আপনারা আমার বাবা ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন আমার বাবার মত আপনাদের পাশে থেকে সেবা করতে পারি ।
এ সময় মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নীনা রহমান, সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button