slider

দাউদকান্দি বিদ্যালয়ের বহুতল একাডেমিক ভবন উদ্বোধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচ গাছিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন বহুতল একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। তিনি অকুস্থলে পৌছলে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান স্কুলের সভাপতি পুন নির্বাচিত দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন চৌধুরী ও প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। ভবনের ফলক উন্মোচনের আগে প্রধান অতিথি ফিতা কেটে উদ্বোধনের শুভসূচনা করেন। স্কুলটি বরাবরই সাফল্য অর্জন করে পুরো উপজেলায় মেধা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উন্নয়ন ক্ষেত্রে সংসদ সদস্য মহোদয় এর পাঁচ গাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতি বিশেষ নজর থাকায় স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন চৌধুরী। অন্যান্যের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পাঁচ গাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button