দাউদকান্দি বানিয়া পাড়া দরবার শরীফে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা:১৮ জানুয়ারি বৃহস্পতিবার দাউদকান্দি বানিয়া পাড়া দরবার শরীফে ঐতিহাসিক আজিমুশ্মান ইছালে সওয়াবের মাহফিল সম্পন্ন হয়েছে । প্রায় একলক্ষ মুসল্লী বসা, তবারক সহ সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন গদীনিশ্মীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক আল কাশেমী।
দেশবিদেশ থেকে ভক্ত মুরিদান মঙ্গল বুধবার থেকে দরবার শরীফে উপস্থিত হয়ে মাহফিলে শরিক হন।বয়ান পূর্বে মাওলানা আবু বক্কর সিদ্দিক আল কাশেম পীর সাহেব গণমাধ্যমকে জানান, প্রায় আড়াইশ বছর ধরে এখানে তাঁর পূর্ব পুরুষরা ধর্মীয় প্রচারণা শুরু করেন। পর্যায়ক্রমে আবদুর রহমান পীর সাহেব, সুজাত আলী পীর সাহেব, আবদুর রউফ পীর সাহেব, আবুল কাশেম পীর সাহেবের পর তিনি পরিবারের হাল ধরেছেন। এখানে ৭৮ তম আজিমুশ্মান ইছালে সওয়াবের মাহফিল সফল করতে বরাবরের মতো এন্তেজামিয়া কমিটি কাজ করেছে, দুপুর থেকে সারারাত আখেরী মুনাজাত পর্যন্ত দেশবরেণ্য আলেম ওলামা বয়ান পেশ করেন। আখেরী মুনাজাত করেন আলহাজ্ব হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক আল কাশেমী পীর সাহেব বানিয়া পাড়া দরবার শরীফ।
ঐতিহাসিক এই মাহফিলে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সহ মুসলিম ধর্মের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।




