slider

দাউদকান্দি বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বন্ধু মহল একাদশ চ্যাম্পিয়ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি উপজেলার চিনামূড়া এলএন উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। এতে চিনামূড়া ফুটবল ক্লাব (সিএফসি) ও শহীদ নগর বন্ধু মহল একাদশ মুখোমুখি হয়, খেলায় বন্ধু মহল একাদশ চিনামূড়া ফুটবল ক্লাব সিএফসিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে শহীদ নগর বন্ধু মহল একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন দলীয় অধিনায়ক মোঃ তুহিন। উক্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএসএম শাহজাহান ভুইয়া। খেলায় সভাপতিত্ব করেন চিনামূড়া এলএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মারুকা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ জসিম উদ্দিন, মারুকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম ভুইয়া, ইউনিয়ন যুবলীগ নেতা মফিজ ভুইয়া প্রমুখ। রেফারি ছিলেন প্রাক্তন কৃতি খেলোয়াড় মোঃ সাইদ ভুইয়া ও ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ কবির হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button