slider

দাউদকান্দি পেন্নই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নাথাকায় ঝুঁকি

দাউদকান্দি(কুমিল্লা)সংবাদদাতা : কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ১৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থী সহ শিক্ষক মন্ডলী। ১৯৫০ সালে প্রতিষ্ঠা হওয়া স্কুলটিতে রয়েছে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমানা প্রাচীর অতি জরুরি বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মোসাঃ সেলিনা আক্তার। তিনি বলেন, যেহেতু স্কুলের সীমানায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক তাই কোমলমতি শিশুদের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর অতি জরুরি। উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অনেকবার বলা হলেও শুধু আশ্বাসই পাচ্ছেন কিন্তু তেমন কোনো অগ্রগতি নেই। সেলিনা আক্তার দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের স্কুলটি জনগুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে এখানে মহাসড়কের উত্তর লেনে কোন পাবলিক টয়লেট শৌচাগার না থাকায় অনেক পথচারী স্কুলের মূল ও সম্প্রসারিত স্থানে মুত্র ত্যাগ করে পরিবেশ বিনষ্ট করছে। কখনো কখনো রাতে মল ত্যাগের ঘটনাও ঘটে যা খুবই দৃষ্টি কটু এবং অমার্জনীয়। আবার ক্ষেত্রবিশেষে মহিলা যাত্রী বা পথচারী স্কুলের টয়লেটে চলে আসে যা বিব্রতকর। স্কুলের সীমানা প্রাচীর এবং সীমানার বাইরে একটি পাবলিক টয়লেট শৌচাগার নির্মানের জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button