দাউদকান্দিতে সম্পত্তির বিরোধে হামলা লুটপাট আহত-৩, থানায় মামলা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের রামায়েত কান্দিতে জায়গা সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন এদের মধ্যে দুজনকে প্রাথমিক ও একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা ও লুটপাটের ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা এস আই মোঃ তানিম। শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ ফজলু শিকদার, তফাজ্জল, সাইফুল, কামাল, সাব্বির ও মুক্তার হামলা ও লুটপাটের ঘটনায় অভিযোগ এনে আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ পেশ করেন। রোববার মামলাটি ডায়েরি ভুক্ত হয়েছে বলে তদন্ত কর্মকর্তা এস আই মোঃ তানিম জানান। এবং তিনি ঘটনাস্থলে গিয়ে এলাকা বাসীর সাক্ষাৎ গ্রহন করেন। অভিযোগ সূত্রে জানা গেছে প্রতিপক্ষের লোকজন মোস্তাক শিকদার (৮৫) কে হকিস্টিক দিয়ে পিটিয়ে দুটি পা ভেঙে দেয় এবং ধারালো অস্ত্রে কুপিয়ে জখম করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাঁর স্ত্রী ও প্রতিবেশী রেনু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার পর অভিযুক্তরা বাসভবনে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৮ ভরি স্বর্নলংকার ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায় বলে দাবি করা হয়।




