slider

দাউদকান্দিতে শীতকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: শনিবার দাউদকান্দি উপজেলা আদর্শ হাই স্কুল মাঠে ৫২ তম শীতকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দাউদকান্দি উপজেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে স্কুল ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাতুল আলম পুরস্কার বিতরণ করেন । অন্যান্যের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, পাঁচ গাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস রহমান ও জামাল কান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button