দাউদকান্দিতে তারিকুল ইসলাম তার পিতা মাতাকে ভরনপোষণ না দেওয়ার অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালা সাধারদিয়া গ্রামের হেদায়েত উল্লা ভুঞা ও হাছিনা ভুইয়ার দ্বিতীয় ছেলে তারিকুল ইসলাম কনকের বিরুদ্ধে ভরনপোষণ না দেওয়ার অভিযোগ করা হয়েছে। এমন অভিযোগ এনে তার পিতা মাতা গত ৪ জুলাই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কুমিল্লার বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ে এডভোকেট ইকরাম হোসেনের মাধ্যমে হলফনামায় দাবি করেন, তাদের তিন ছেলে ও এক মেয়ে। ছেলেদের মধ্যে তারিকুল ইসলাম কনক দ্বিতীয়, সে পরিবারের টাকায় দাউদকান্দি সদরে মোটা অংকের টাকায় ব্যবসা সাজিয়ে একসময় লাপাত্তা হয়ে যায়। এরপর বিভিন্ন জনের কাছ থেকে নানা ভাবে প্রলুব্ধ করে বহু টাকা হাতিয়ে নেয়। এমনকি পিতা মাতা ভাই বোনের অমতে বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় পাওনাদাররা টাকার জন্য বাড়িতে গিয়ে বৃদ্ধ পিতা মাতাকে চাপ দিচ্ছে। কোনো রকম মামলা মোকদ্দমা ও দেনা পাওনার দ্বায় নিতে অস্বীকৃতি জানিয়েছে অসহায় পিতা মাতা। এমতাবস্থায় তাঁরা তার কোনো দেনা পাওনার দায় দায়িত্ব নিতে অনিহা প্রকাশ করে তাদের বিরক্ত না করার অনুরোধ জানিয়ে হলফনামায় স্বাক্ষর করেন। তারিকুল ইসলাম কনকের এসব অনিয়মের কারনে পূর্বেও অনুরূপ অভিযোগ এনে পৃথক আরেকটি সই সাবত হলফনামা করা হয়েছিল বলে জানান হেদায়েত উল্লা ভুঞা ও হাছিনা ভুইয়া।
হেদায়েত উল্লা ভুঞার ন্যাশনাল আইডি কার্ড নং- ১৯১৩৬২৫৯৫৭৩৩৩,বাসা/ হোল্ডিং ভুইয়া বাড়ি, গ্রাম/ রাস্তা কালাসাধারদিয়া,ডাকঘর :চরগোয়ালী ৩৫১৭,থানা : দাউদকান্দি, জেলা: কুমিল্লা।


