slider

দাউদকান্দিতে ড. মোশাররফের ম্যুরাল ভাংচুর মেঘনা যুবদলের নিন্দা ও প্রতিবাদ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : দেশবরেণ্য বর্ষীয়াণ রাজনীতিক,বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের ম্যুরাল,ভিত্তি প্রস্তর ও উদ্বোধনী নামফলক আওয়ামী দূর্বৃত্তদের ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন-মেঘনা উপজেলা যুবদলের আহবায়ক মো. আতাউর রহমান ভুঁইয়া (সাবেক চেয়ারম্যান),সদস্য সচিব আব্দুল হান্নান মিয়া। মেঘনা উপজেলা যুবদল নেতৃদ্বয় এক যুক্ত বিবৃতিতে এই বর্বরোচিত ও নিন্দনীয় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের কুমিল্লাবাসির অহংকার, উন্নয়নের রূপকার, দেশবরেণ্য বর্ষীয়াণ রাজনীতিক ড.মোশাররফ স্যার। দাউদকান্দিকে মডেল শহর গড়ার স্বপ্নদ্রষ্টা তিনি। পৌর ভবনে স্থাপিত ড.মোশাররফের ম্যুরাল ও নামফলক ভাংচুর করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক । এই ঘটনার ঘৃণা প্রকাশের ভাষা জানা নেই। আমরা মেঘনা উপজেলাবাসি এই ঘটনায় বিস্ময়ে হতবাক ও মর্মাহত হয়েছি। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই ঘটনা মেনে নেয়া যায় না। ভাবতে কষ্ট হয়,আওয়ামী সন্ত্রাসীরা এতো দুঃসাহস পেলো কীভাবে? অবিলম্বে জড়িত আওয়ামী সন্ত্রাসী ক্যাডারদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি। যুবদল নেতা মো.আতাউর রহমান ভুঁইয়া, আব্দুল হান্নান মিয়া বলেন, ড.মোশাররফের চোখ ধাঁধানো উন্নয়ন কর্মকান্ড আ.লীগের সহ্য হচ্ছে না। তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে আ.লীগ ভীষণ ভয়ে অস্থির। আগামীদিনে এইসব আওয়ামী সন্ত্রাসী দূর্বৃত্তদের খুঁজে বের করা হবে। মেঘনার যুবদল নেতৃদ্বয় বলেন, আমাদের নেতা উন্নয়নে বিশ্বাসী, প্রচারে নয়। ড.মোশাররফকে না জানিয়েই তৎকালীন পৌর মেয়র মরহুম নাসিরউদ্দিন আহমেদ সরকার পৌরসভার প্রতিষ্ঠাতা ও প্রিয় নেতার প্রতি পৌরবাসির পক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পৌরভবনে এই ম্যুরালটি স্থাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button