slider

দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

পাটগ্রাম প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। তার নাম রবিউল ইসলাম টিকলু (৩৪)। তিনি দহগ্রাম ২নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মো: আফজাল হোসেনের ছেলে।

পুলিশ বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দহগ্রামের আঙ্গরপোতা সীমান্তের ১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের প্রায় তিন শ’ গজ ভারতের অভ্যন্তরে আজ রোববার ভোরে ভারতীয় চোরাকারকারীদের সহায়তায় টিকলুসহ একদল গরু পারাপারকারী গরু পারাপারের চেষ্টা করেন। এ সময় ভারতের কোচবিহার জেলার কুচলীবাড়ি থানার ছয় বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে টিকলু ঘটনাস্থলে নিহত হন। বিএসএফের সহায়তায় তার লাশ মেকলিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাংলাদেশির মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করেছে।

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ভোরে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

পানবাড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আসাদুজ্জামান এ বিষয়ে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে দারি করে বলেছেন, আঙ্গরপোতা সীমান্তে ভারতের অর্জুন ক্যাম্পের বিএসএফের কোম্পানি কমান্ডার জালাম সিংয়ের সাথে এ ব্যাপারে পতাকা বৈঠক হয়েছে। তারা লাশ পোস্ট মর্টেম করার কথা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button