বিনোদন

দঙ্গলকন্যার নাচে নেট দুনিয়ায় তোলপাড়!

শুধু অভিনয়েই দক্ষ নন, তাঁর নাচের প্রশংসা বলিপাড়াজুড়ে। সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান সানিয়া মালহোত্রা। এরপর বেশ কয়েকটি দারুণ সিনেমায় কাজ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন নিজের রিহার্সেলের ভিডিও। তাঁর নাচের জাদুতে মোহাবিষ্ট নেট দুনিয়া।

সানিয়া মালহোত্রা নৃত্যপ্রিয়। একবার বলেছিলেন, নাচনির্ভর একটি সিনেমায় কাজ করার ইচ্ছে তাঁর। সম্ভবত সেই ছবিতে নিজের সর্বস্ব ঢেলে দেবেন এ সুন্দরী। কিন্তু সামাজিক মাধ্যমে শেয়ার করা তাঁর নাচের ভিডিও দেখেই ভক্তরা আঁচ করতে পারেন, গানের তালে পা মেলানোর জুড়ি নেই তাঁর।

যতবারই এই অভিনেত্রী পর্দায় হাজির হয়েছেন, এনেছেন নতুনত্ব। প্রকাশ করেছেন নিজের শিল্পভাবনা। যা হোক, শুধু অন-স্ক্রিনের তারকাই নন সানিয়া মালহোত্রা, বাস্তব জীবনেও নৃত্যপ্রিয়। অভিনয়ের সামর্থ্য তো দেখিয়েছেন কয়েক সিনেমায়। ‘দঙ্গল’, ‘পটাকা’, ‘বাধাই হো’ ও সাম্প্রতিক ‘ফটোগ্রাফ’ তাঁকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। আর সামাজিক মাধ্যমে নাচের ভিডিও দিয়ে অবিরাম জয় করে চলেছেন অনুরাগীর মন।

ব্যালেট ও কনটেম্পোরারি নাচে সুপ্রশিক্ষিত সানিয়া মালহোত্রা। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জনপ্রিয় গানের তালে নাচের ভিডিওতে ভরপুর। অনলাইনে প্রায়ই ঝড় তুলছেন তিনি।

সাহসী সিনেমা নির্বাচন আর শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে এরই মধ্যে বি-টাউনের জনপ্রিয় মুখ সানিয়া মালহোত্রা। খুব অল্প সময়ের মধ্যেই এ অর্জন তাঁর। ভক্তরা চান, একটি নাচনির্ভর সিনেমায় এ আবেদনময়ীকে দেখতে। সূত্র : ডিএনএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button