জাতীয়শিরোনাম

থানায় গিয়ে নয়, ঘরে বসে অনলাইনে জিডি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, যা কিছু হারিয়ে যায়, যা কিছু দুর্ঘটনা ঘটে আমরা থানায় জিডি করার জন্য যাই। তাতে অনেক সময় লাগে। সেজন্য আমরা অনলাইন জিডির ব্যবস্থা করেছি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে ডিজিটাল কেইস ডায়েরির ওপর পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রথম পর্যায়ে শুধু লস্ট অ্যান্ড ফাউন্ড বা হারিয়ে গেছে- এই ধরনের যে জিডি করতে হয় সেটা দিয়ে যাত্রা শুরু করব। এজন্য প্রথমে ঢাকা এবং ময়মনসিংহ মেট্রোপলিটনে শুরু করব। তারপরে সারা বাংলাদেশে বিস্তৃত হবে।
তিনি বলেন, আমরা একটি কমিটি করে দিয়েছি, এক সদস্য বিশিষ্ট এই কমিটি। এটা (অনলাইন জিডি) কীভাবে বাস্তবায়ন করবেন, তিনি খুব শিগগিরই আমাদের জানাবেন।
মন্ত্রী বলেন, আমরা প্রথম পর্যায়ে সীমিত আকারে শুধু ‘লস্ট অ্যান্ড ফাউন্ড (হারিয়ে যাওয়া ও কোনো কিছু পাওয়া)’ নিয়ে অনলাইন জিডির যাত্রা শুরু করব।
সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ অন্যান্য কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button