উপমহাদেশশিরোনাম

তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব: পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি

‘তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।’ এবার ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রতি এমন মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দুর্গাপুরে সমর্থকদের সাথে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস’র।
দিলীপব বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়। আমরা গরুর দুধ-গোমূত্র খাই, তাই ভাল থাকি। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’
তৃণমূলের প্রতি কটাক্ষ করে দিলীপ বলেন, ‘দিদিমণির ভাইয়েরা বলছে, এসব চলবে না। আমরা বলছি, এসবই চলবে। তোমরা বোতলের মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব।‘
এসময় শরীরের প্রতিরোধশক্তি বাড়ানোর জন্য নিয়মিত কাঁচা হলুদ ও কাঁচা আদা খেতেও পরামর্শ দেন তিনি। যমুনা টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button