slider

তেরশ্রী কে.এন ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তেরশ্রী কালী নারায়ণ (কে. এন.) ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উদযাপন হয়েছে।

শনিবার সকালে জমকালো নানা আয়োজনের মধ্যদিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়।

১৯২২ সালে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী এলাকায় স্থাপিত হওয়া এই বিদ্যালয়ের শিক্ষার্থী ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করেন। ছয় হাজার প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় মাঠ পরিণত হয় মিলন মেলায়।

উদযাপন কমিটির আহবায়ক আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের ভার্চুয়ালী উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, আইন কমিশনের সচিব আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার, রফিকুল ইসলাম মৃধা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button