Uncategorized

তৃতীয়তলা বিশিষ্ট রংপুর সিটি বাজার গণশৌচাগারের ভিত্তি প্রস্তর স্থাপন

রংপুর ব্যুরোঃ এডিপির অর্থায়নে ৬২ লাখ টাকা ব্যয়ে তৃতীয়তলা বিশিষ্ট রংপুর সিটি বাজার গণশৌচাগার নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে সিটি বাজারের উত্তর-পশ্চিম প্রান্তে নির্মাণাধীন গণশৌচাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, ব্লক প্রতিনিধি অলহাজ্ব মোঃ দুলাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তাকিন আহাম্মেদ, মোঃ মিজানুর রহমান মিঠু ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কানন এন্টার প্রাইজ এর সর্তাধীকারী আব্দুল কাহারসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button