আন্তর্জাতিক সংবাদশিরোনাম

তুর্কি অভিযানের হুমকির বিরুদ্ধে সিরিয়ায় বিক্ষোভ

সিরিয়ার উত্তরাঞ্চলে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে তুরস্ক যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আল-হাসাকা শহরে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা গতকাল (বৃহস্পতিবার) প্রদেশিক শহরের রাজধানী হাসাকার কামিশিলি এলাকায় জড়ো হন এবং তুরস্কের হুমকির বিরুদ্ধে মিছিল বের করেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা খবর দিয়েছে।
বিক্ষোভাকরীরা বলেছেন, সিরিয়ার রাষ্ট্রীয় অখণ্ডতা ও জনগণের ঐক্যের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের হুমকি অত্যন্ত আগ্রাসী বক্তব্য। এসময় বিক্ষোভকারীরা সিরিয়ার সামরিক বাহিনীর প্রতি তাদের সমর্থন ও সংহতি প্রকাশ করেন। এছাড়া, সিরিয়ার মাটিতে অবৈধভাবে তুর্কি সেনা মোতায়েনেরও নিন্দা করেন তারা।
গত ১২ ডিসেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। তুরস্ক অভিযোগ করছে- এসব কুর্দি গেরিলাকে মার্কিন সরকার মদদ দিচ্ছে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক ও আমেরিকা -দুদেশই বিনা অনুমতিতে সেনা মোতায়েন করে রেখেছে।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা ও সন্ত্রাসবাদ চালিয়ে আসছে। এর বিরুদ্ধে লড়াই করে চলেছে সিরিয়ার সরকারি বাহিনী।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button