তুমিও সেরা গায়েন প্রতিযোগিতা হলো দাউদকান্দি

দাউদকান্দি( কুমিল্লা) সংবাদদাতাঃ শনিবার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে ১৬ জন প্রতিযোগি গ্যান্ড ফাইনাল পর্বে অংশ গ্রহণ করে। গৌরীপুর কামাল মর্ডান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আলহাজ্ব মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্রকার দেলোয়ার জাহান ঝন্টু ও দ্বিতীয় পর্বে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামাল উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি চিনা মূড়া এল এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি, শিল্পপতি মোঃ মেছবাহ উদ্দিন আহমেদ। অতিথি বৃন্দের মাঝে দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, স্বাগতিক গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উপস্থিত ছিলেন। মা মিডিয়া রেকর্ডিং স্টুডিও আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন এসআর স্কুলের প্রধান শিক্ষক শাহিন আহমেদ চৌধুরী ও কবি দ্বীন ইসলাম রাজু। সঞ্চালক ছিলেন মোঃ জিসান আহমেদ। প্রধান বিচারক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু ও সহকারী বিচারকদ্বয় শ্রী ছন্দা রায় ও মোঃ মাসুদ আহমেদ।



