বিনোদন

তিশা-নিশোর ‘পেজ সিক্সটিন’

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এখন ‘হালদা’ ছবির প্রচারণায় ব্যস্ত। তাঁর অভিনীত ছবিটি মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। বর্তমানে নাটকের শুটিং খুব কম করছেন এই অভিনেত্রী।
এনটিভিতে আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে তিশা অভিনীত একক নাটক ‘পেজ সিক্সটিন’। নাটকটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন নিশো। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। নাটকটিতে আরো একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।
নাটকটিকে আরাবী চরিত্রে তিশা, রাকিব চরিত্রে নিশো ও জামশেদ মুস্তাফী চরিত্রে তারিক আনাম খান অভিনয় করেছেন।
নাটকের গল্পে দেখা যাবে, বিশিষ্ট ব্যবসায়ী জামশেদ মুস্তাফী। তাঁর জীবনে দুটি ভালোবাসার জিনিস আছে। প্রথমটি হচ্ছে তাঁর মেয়ে আরাবী চৌধুরী, দ্বিতীয়টি হচ্ছে ব্যবসা। আরাবীর জীবনে ভালোবাসার উপাদান হচ্ছে বাবা আর তাঁর ভালোবাসার মানুষ রাকিব। রাকিব মাহমুদ সত্যানুসন্ধানী একজন সাংবাদিক। তিনি মনে করেন মহান স্বাধীনতার ইতিহাসকে সমৃদ্ধ করাই হচ্ছে এ প্রজন্মের মুক্তিযুদ্ধ। তিনি তাঁর পত্রিকায় ’৭১-এর যে গল্প বলা হয়নি’ নামে একটি প্রতিবেদনের জন্য বিভিন্ন না বলা মুক্তিযুদ্ধের গল্প সংগ্রহ করতে দেশি-বিদেশি বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ শুরু করেন। হল্যান্ডের এক সাংবাদিক টমিয়েল মার্সি যিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিলেন, তাঁর সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ হয় রাকিবের। রাকিবের আমন্ত্রণে বাংলাদেশে আসেন মার্সি। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button