আন্তর্জাতিক সংবাদশিরোনাম

তিন সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী না পেলে ইসরায়েলে ফের নির্বাচন

ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন তার দেশের সংসদকে আগামী তিন সপ্তাহের মধ্যে নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে নির্দেশ দিয়েছেন। এই সময়ে ঐক্যমত্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী ঠিক না হলে দেশটি এক বছরের ভেতর অভূতপূর্বভাবে চতুর্থ নির্বাচনের মুখোমুখি হবে।
সাবেক সামরিক প্রধান বেনি গানৎজের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ভাগাভাগির বিষয়ে নির্ধারিত সময়ের ভেতর কোনো সমঝোতায় পৌছাতে না পারায় দেশটির প্রেসিডেন্ট এমন অবস্থানে গেলেন।
ইউরো নিউজ জানিয়েছে, বুধবার পর্যন্ত যে সময়সীমা ছিল তার ভেতর সমঝোতায় পৌছাতে না পারলেও প্রতিদ্বন্দ্বী দলগুলো করোনাভাইরাসের মতো জরুরি পরিস্থিতিতে ‘এক হয়ে’ নতুন সরকার ঠিক করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।
গত মার্চে নেতানিয়াহু দ্বিতীয় প্রচেষ্টায় নতুন সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় এক বছরের মধ্যে দেশটিতে তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় নেতানিয়াহুর লিকুদ পার্টি নেতৃত্বাধীন ডানপন্থী জোট এবং গানৎজের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি নেতৃত্বাধীন মধ্যপন্থী জোট। এমন পরিস্থিতিতে দুজনকেই জোট সরকার গঠনের প্রস্তাব দেন প্রেসিডেন্ট রুভেন রিভলিন।
তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনে রাজি হননি গানৎজ। এতে আবারও নেতানিয়াহুর জন্য সুযোগ আসে সরকার গঠনের।
নতুন সময়ের মধ্যে দলগুলো এখন কী করে, সেটিই দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button