Uncategorized

তিন সন্তান প্রতিবন্ধি স্ত্রী পাগল অসুস্থ মাকে নিয়ে মানবেতর জীবন কাটছে উত্তম দাশ মনুর

ওমর ফারুক সুমন : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বৈদ্য কলোনি এলাকার উত্তম দাশ মনু যার ৩ টি সন্তান প্রতিবন্ধি, অসুস্থ বৃদ্ধ মা ও পাগল স্ত্রী নিয়ে মানবেতর জীবন কাটছে তার। মাথা গোজার একমাত্র ঘরটিরও নাজুক অবস্থা যে কোন সময় মাথার উপর ভেঙ্গে পড়ে পড়ে অবস্থা, সামনে বর্ষা মৌসুমে কিভাবে থাকবে তা নিয়ে দুঃসচিন্তার শেষ নেই উত্তম দাশ মনুর। সরকারি সহায়তার জন্য আবেদন করেও কোন সুফল পায়নি সে কোন রকম অনাহারে অর্ধাহারে জীবন কাটছে তার এক হৃদয় বিদারক দৃশ্য। বাঘাইছড়ি উপজেলার প্রবীন আওয়ামীলীগ নেতা ও বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ বলেন পরিবারটি খুবই দুঃখ দূর্দশার মধ্য দিয়ে জীবন পার করলেও এখনো কারো সুদৃষ্টি পড়েনি পরিবারটির প্রতি। একই এলাকার বাবুল দাশ বলেন তাদের কষ্ট দেখে আমাদের খুবই খারাপ লাগে তাই প্রশাসন বা সরকারের পক্ষ থেকে যদি তাদের একটু সহানুভূতির ব্যাবস্থ্যা হতো খুবই খুশি হতাম। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দাবি করেন বাঘাইছড়িতে এই মুহূর্তে ৮০ টি সরকারি ঘরের কাজ চলমান রয়েছে, এবং নতুন অনেকের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে তাই আগামীতে অগ্র অধিকার ভিত্তিতে উত্তম দাশ মনুর বিষয়টি বিবেচনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button