তিন শ’ বছর আগে ডুবে যাওয়া জাহাজে ধনভাণ্ডার
৩১০ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে মূল্যবাদ ধনরত্ম উত্তোলনের দ্বারপ্রান্তে পৌঁছেছে কলম্বিয়া। ১৭০৮ সালে আমেরিকা মহাদেশ থেকে লুট করে আনা সম্পদে বোঝাই স্পেনের ওই জাহাজটি ডুবে গিয়েছিল প্রশান্ত মহাসাগরের কলম্বিয়া উপকূলের কাছে। ২০১৫ সালে সাগরের তলদেশে জাহাজটি খুঁজে পাওয়া যায়।
স্যান হোসে নামের ওই জাহাজটিতে ১০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের স্বর্ণ, রৌপ্য ও বিভিন্ন ধরনের মণি-মুক্তা বহন করা হচ্ছিল। কলম্বিয়ার নৌবাহিনী ও দেশটির প্রত্মতত্ত্ব ইনস্টিটিউট দীর্ঘ অনুসন্ধানের পর দেশটির কার্টেজেনা বন্দরের কাছে সাগরের তলদেশে জাহাজটির সন্ধান পায়। মূল কাঠামো অক্ষত থাকায় জাহাজের ধনরত্ম বহাল তবিয়তে আছে বলে ধারণা করছেন গবেষকেরা।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির গবেষক বলেন, ‘আমিরেকার জনগণের কাছ থেকে লুট করা সম্পদ বোঝাই করে স্পেনে নেয়া হচ্ছিল জাহাজটিতে করে।’ একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের আক্রমণে জাহাজটি ডুবে যায়। স্পেনের পঞ্চম কিং ফিলিপ নৌবহরের অংশ ছিল স্যান হোসে জাহাজটি।
জাহাজটি ডুবির ঘটনায় অন্তত ছয় শ’ লোকের মৃত্যু হয়েছে বলে জানা যায়। একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস জাহাজটির সম্পদ ভাণ্ডার তোলার উদ্যোগ নেন।




