শিরোনামশীর্ষ সংবাদ

তিন প্রকল্প যৌথভাবে উদ্বোধন করলেন হাসিনা-মোদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে তিনটি প্রকল্প উদ্বোধন করেছেন। প্রকল্প তিনটি হচ্ছে- কুষ্টিয়ার ভেড়ামারায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি বিষয়ক প্রকল্প, রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ ও ‘আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ)’ প্রকল্প।
সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এরপর যৌথভাবে তারা এসব প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button