খেলা

তিন ওভারের ঝড়ে তছনছ সিলেট সিক্সার্স

শুক্রবার চট্টগ্রামের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে দারুণ শুরু করেও তা ধরে রাখতে পারেনি সিলেট সিক্সার্স। দ্বিতীয় উইকেটে আন্দ্রে ফ্লেচার ও বাবর আজমের ৮০ রানে জুটিতে প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছিলো দলটি কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সেই ধারাটি ধরে রাখতে পারেনি। ফলে সিলেট ম্যাচ হেরেছে ৪০ রানে।
দারুণ সম্ভাবনা থাকলেও ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা হয়নি সিলেটের একের পর এক উইকেট পতনে। বাবর আজমের সাথে সাথে ৮০ রানের জুটি গড়ে দলীয় ১২৩ রানে ফিরে আন্দ্রে ফ্লেচার। ৪৬ বলে ৭১ রান করেন তিনি। এরপরই পচন ধরে ইনিংসে। পরের ওভারে দলীয় ১২৮ রানে ফিরে যানে পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। ৩২ বলে ৪১ রান করেন তিনি। এরপর যেন উইকেট পড়েছে মুড়ি-মুড়কির মতো। একবল পরই ১২৯ রানে সাব্বির রহমান, পরের ওভারে ১৩০ রানে আবুল হাসান রাজু ও ১৩১ রানে টিম ব্রেসনান আউট হন।
২ উইকেটে ১২২ রান থেকে কয়েক মিনিটের ঝড়ে সিলেটের স্কোর হয় ৬ উইকেটে ১৩১ রান। এখানেই মূলত শেষ হয়ে গেছে ম্যাচ। ১৪-১৬ এই তিন ওভারেই ম্যাচ থেকে হারিয়ে গেছে নাসির হোসেনের দল। এরপর ৮ উইকেটে ১৭৮ তুলেছেন অবশিষ্ট ব্যাটসম্যানরা। তাসকিন আহমেদ ৩টি , ভ্যান জাইল ও সৌম্য সরকার ২টি করে উইকেট নিয়েছেন।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল চিটাগং ভাইকিংসের এটি দ্বিতীয় জয় মাত্র। টুর্নামেন্টের সেরা চারে যাওয়ার আশা বলতে গেলে শেষ হয়ে গেছে তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button