তিনটি সাপের মিলন। সহজে এমন দৃশ্যর দেখা পাওয়া যায় না।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান কৃষি কলেজ-সংলগ্ন একটি মাঠে সেই দৃশ্যই দেখা গেল। আর তা দেখেই ভিড় জমালেন অসংখ্য মানুষ।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দু’টি সাপ ওই এলাকায় দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎই তিন সাপকে এই ভঙ্গিমায় দেখে হতচকিত হয়ে যান এলাকাবাসী। তিনটি সাপের একসঙ্গে মিলন। অপূর্ব এই প্রেমের দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করতে একটুও দেরি করেননি এলাকাবাসী।
বাসিন্দাদের অনেকে আবার সাপগুলোকে পূজা করবেন বলে ঠিক করেন।পুরোহিত ঠিক করে পূজার জোগাড় করতে যান বেশ কয়েকজন। কিন্তু ততক্ষণে সাপেরা সেই জায়গা ছেড়ে চলে যায়।
পূজা করতে না পেরে অনেকেরই মন খারাপ হয়ে যায়। তবে এই বিরল দৃশ্য দেখে অনেকেই নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।




