বিনোদন

তিনটি গান নিয়ে নিশীতা বড়ুয়ার অ্যালবাম

ক্লোজআপ তারকা নিশীতা বড়ুয়ার দু’টি একক অ্যালবাম বাজারে আছে। একটি ২০০৬ সালে প্রকাশিত ‘বন্ধু তোমায় মনে পড়ে’ ও অন্যটি ২০০৭ সালে বাজারে আসা ‘আমায় নিয়ে চলো’। এরপর থেকে নানান সময়ে নতুন অ্যালবাম করার পরিকল্পনা করলেও এখনো তার তৃতীয় নতুন একক অ্যালবাম বাজারে আসেনি। তবে নতুন পাঁচ-ছয়টি গান তিনি এরইমধ্যে শেষও করেছেন।
কিন্তু শেষ পর্যন্ত নিশীতা সিদ্ধান্ত নিতে পারছেন না কী করবেন। তবে তিনি এটাও বলছেন যে নতুন গানগুলোর মধ্যে সবচেয়ে ভালো তিনটি গান নিয়ে একটি অ্যালবাম তিনি শ্রোতাদের উপহার হিসেবে দিতে পারেন। শিগগিরই তিনি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অ্যালবামের জন্য অন্য গীতিকার এবং সুরকারের পাশাপাশি নিশীতা নিজেও গান লিখেছেন এবং সুর করেছেন। খুব কাছের যারা গানগুলো শুনেছেন তারা নিশীতার নতুন গানগুলো নিয়ে আশাবাদী। এদিকে আজ শুক্রবার নিশীতা বড়ুয়ার জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর বাবা-মায়ের সাথে কাটিয়েছেন। তবে সেটি মুঠোফোনে দীর্ঘ সময় ধরে।
শুক্রবার সন্ধ্যার পর নিশীতা বড়ুয়া তার শ্রদ্ধেয় আটজন যন্ত্র সঙ্গীতশিল্পীসহ তার কাছের কয়েকজন প্রিয় মানুষের সাথে জন্মদিনের বিশেষ প্রহর পার করবেন বলে জানা গেছে। নিশীতার জন্মদিনেই শুরু হচ্ছে এমপিএল (মিউজিক্যাল প্রিমিয়ার লিগ}। চ্যানেল আই আয়োজিত নতুন এই রিয়েলিটি শোর প্রচার শুরু হবে শুক্রবার সন্ধ্যা ৭.৫০ মিনিট থেকে। এটি পরিচালনা করছেন তাহের শিপন। এতে বিচারক হিসেবে আছেন শাকিলা শর্মা, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার।
এতে ঢাকা বিভাগ থেকে অংশগ্রহণ করছেন নিশীতা ও তার চারজন সদস্য শাহানজে, নাফিস, আলসাবা ও মাটি। নিশীতা বলেন,‘ খুব চ্যালেঞ্জিং একটি প্রতিযোগিতা এমপিএল। শেষ পর্যন্ত কী হয় ঈশ্বরই ভালো জানেন। তবে আমার খুব ভালো লাগছে যে আমারই জন্মদিনে এমপিএল শুরু হচ্ছে। তাই বলা যায় দিনটি আমার কাছে স্মরণীয় হয়েই থাকবে। আর প্রতিবারই জন্মদিন এলে মনে হয় আবারো জন্মদিন এলো; কিন্তু নতুন অ্যালবাম আর এলোইনা।
এবার যেন নতুন অ্যালবাম উপহার দিতে পারি সেই শুভ কামনা চাইছি সবার কাছে।’ মাঝে কিছুদিন নিশীতা বড়ুয়া উপস্থাপনায় সময় দিলেও এখন শুধুই গান নিয়ে তার যতো ব্যস্ততা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button