slider

তিতাস উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : সোমবার তিতাস উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভুইয়ার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি বৃন্দের মাঝে দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু বাসুদেব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সুলতান নাসির উদ্দিন শিশির, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন, বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ নূর নবী প্রমুখ বক্তব্য রাখেন । বিশেষ অতিথি বৃন্দের মাঝে দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন (রকিব) এবং তিতাস উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন আনোয়ার সহ জেলা-উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষ মুনাজাত করেন মাওলানা মোঃ সালাহ উদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button