Uncategorized

তিতাসে শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা আ’লীগের নেতা আলহাজ মোয়াজ্জেম হোসেন আনোয়ার

দাউদকান্দি(কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা জেলার তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ মোয়াজ্জেম হোসেন আনোয়ার শীত মৌসুম আসাতে তিতাস-হোমনার গণমানুষের নেতা সংসদ সদস্য সেলিমা আহমদ মেরি এমপির নির্দেশে হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেন।
বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন এর মানিক কান্দি গ্রামে তাঁর নিজ বাসভবনে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল ও চাদর বিতরণ করেন। আলহাজ মোয়াজ্জেম হোসেন আনোয়ার বলেন, আল্লাহতা’য়ালা আমাদেরকে যথেষ্ট অর্থ সম্পদ দিয়েছেন।
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, সমাজের অবহেলিত নিপীড়িত মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তিনি আরো বলেন, আজকেই নয় আগামী দিনগুলো তো জনকল্যাণ মূলক কাজ করে যাবো আল্লাহতা’য়ালা যতদিন বাঁচিয়ে রাখেন।
আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তা’আলা যেন আমাকে সুস্থ রাখেন। কয়েকটি গ্রামে বিভিন্ন জনপ্রতিনিধি ও সমাজ সেবক দের মাধ্যমে কম্বল বিতরণ করেন তিনি।
উল্লেখযোগ্য গ্রামগুলো হলো মানিক কান্দি, দুলারামপুর, হাইদনকান্দি, জগতপুর,গাজীপুর, শেম্ভুপুর।
এ সময় উপস্থিত ছিলেন ভিটিকান্দি ইউনিয়ন ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ মোখলেছুর রহমান, ৬ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ ইরন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান,শান্তি বেগম, মফিজ উদ্দিন মিয়া, মোঃ সুজন মিয়া, সুমন মিয়া, ছাত্রলীগ নেতা আকাশ আহমেদ, মোহাম্মদ আবু ইউসুফ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button