তিতাসে যুবদলের আহ্বায়ক কমিটিতে মোহর আহবায়ক তোফাজ্জল যুগ্ম আহবায়ক

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা তিতাস উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তিতাস উপজেলা শাখার আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার ও যুগ্ম আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপুর স্বাক্ষরিত দলিয় প্যাডে মোঃ মোহর মুন্সিকে আহবায়ক ও মোঃ তোফাজ্জল হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলো-যুগ্ম আহবায় মোঃ বাদশা মোল্লা, ইব্রাহিম মুন্সি, ইমরান হাসান হৃদয়, কামরুল হাসান, স¤্রাট শাহজাহান, হুমায়ন কবির বকুল সদস্য-ইব্রাহিম খলিল, ছবির আলী, স্বপন, কবির সওদাগর, আকিবুল হাসান, শামিম, আমির হোসেন, উজ্জ্বল, ফয়সাল, রাজু আহমেদ, ইব্রাহিম ও ইমরান। নবনির্বাচিত আহবায়ক মোহর মুন্সি বলেছেন, সংগঠনের আদর্শকে বুকে লালন করে এই আহবায়ক কমিটির সহযোগিতায় একটি শক্তিশালী পুর্নাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। সদর ইউনিয়ন কমিটির সদস্যরা সবসময় অন্যান্য সকল সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় বদ্ধপরিকর।




