slider

তিতাসে বিএনপির পদযাত্রা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ ১০ দফা দাবিতে ১১ ফেব্রুয়ারী শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়ন করতে কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা পালন করে।

উল্লেখ যোগ্য দুটি পদযাত্রা হয় কলা কান্দি ইউনিয়নের মাছিমপুর বাজারে, অপরটি হয় উপজেলা সদর কড়ি কান্দি ইউনিয়নের সদর বাজারে।

কলা কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ হানিফ ও সেক্রেটারি ছাবিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত পদযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম যাদু মোল্লা অংশ গ্রহণ করেন।

কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ভুইঁয়া ও সাধারণ সম্পাদক মোঃ হাসান মোল্লার নেতৃত্বে পদযাত্রায় জেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান সরকার ও উপজেলা সভাপতি ওসমান গনি ভুইঁয়া অংশ গ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button