slider
তিতাসে জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে কর্মী সমাবেশ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ সোমবার কুমিল্লার তিতাস উপজেলার মজিদ পুর ইউনিয়নের মৌটুপী শিকদার রোডস্থ বালুর মাঠে, জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভুইঁয়া ও কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ আমির হোসেন ভুইঁয়ার হাতে পুস্পশুভিত লাঙ্গল প্রতীক দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ রবিউল শিকদার। সমাবেশে প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়াম্যান, নির্বাহী সদস্য, জেলা উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




