তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হালিম মিন্টু
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন একই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল হালিম মিন্টু। তিনি এর আগে এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় স্কুল ও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন হচ্ছে যথারীতি। গত ১৭ মে স্কুলটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়, এতে স্বপন ভুইয়া,জসিম উদ্দিন, আমির হোসেন ও গিয়াস উদ্দিন নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত মহিলা প্রতিনিধি নির্বাচিত হন মরিয়ম আক্তার। শিক্ষক প্রতিনিধিরা হলেন- ইউনুস মিয়া,যোবায়দা আক্তার,শামসুন্নাহার চৌধুরী ও সদস্য সচিব হলেন সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সুত্রধর। দ্বিতীয় বার সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হালিম মিন্টু সহ কমিটির সকলকে অভিভাবক ও সমাজের বিভিন্ন মহল থেকে অভিনন্দন বার্তা অব্যাহত রয়েছে।



