তিতাসের মজিদপুর ইউনিয়ন ভবন নির্মানের দাবিতে নাগরিক সমাবেশ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ তিতাসের মজিদপুর ইউনিয়নের মজিদপুরে ইউনিয়ন ভবন নির্মানের দাবিতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার মজিদপুর মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সমাজ সেবক আব্দুল হালিম মিন্টু। তিনি বলেন, যৌক্তিক দাবী আদায়ে সকলের ঐক্যবদ্ধ জরুরি। ঐক্যের বিনিময়ে ভবন নির্মান সফল হবে বলে তিনি মন্তব্য করেন।আমিরুল ইসলাম মনু মেম্বারের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ মোস্তাক বেপারী তিনি বলেন, ভবনের জন্য জমি তাঁর পরিবার প্রদান করবেন। এছাড়া বক্তব্য রাখেন হানিফ মেম্বার, মোস্তাক আহমেদ ভুইয়া,আবদুল লতিফ মাল, নাছির উদ্দীন ভুইয়া মানিক, ইয়াছিন মেম্বার,হানিফ মেম্বার, নজরুল ইসলাম কাজল, তন্ময় হাসান কাজল,রফিকুল ইসলাম ফকির, মোহাম্মদ শাহজাহান, নেকবর মেম্বার, প্রতিবন্ধী রাজিব সাহা,মোহাম্মদ স্বপন, মোহাম্মদ বাবুল ও সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইউনুস প্রধান।
ছবির ক্যাপশনঃ মজিদ পুর ইউনিয়নের ভবন নির্মানের দাবিতে বক্তব্য রাখেন আব্দুল হালিম মিন্টু




