sliderস্থানিয়

তাহিরপুরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ভাই আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ৩০৫ পিচ ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যানের ছোট ভাইকে আটক করেছে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। আটককৃত তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিনের আপন ছোট ভাই ফখর উদ্দিন (৩৬) এবং মধ্য তাহিরপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
আজ রবিবার সন্ধ্যা পনে আটটার সময় মানিগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন মানিগাঁও গ্রামের পেশাদার ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিনের বসত ঘরে ইয়াবা ক্রয়-বিক্রয় করছে কয়েকজন ইয়াবা কারবারি। এমন সংবাদের ভিত্তিতে আমিসহ পুলিশের একটি টিম অভিযান চালাই ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিনের বসত বাড়িতে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিন দৌড়ে পালিয়ে গেলেও ফখর উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে তার শার্টের পকেটে থাকা ৩০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে ফখর উদ্দিনকে প্রধান আসামি করে এবং মানিগাঁও গ্রামের আকবর মিয়া ছেলে কামাল উদ্দিন(৪০)কে পলাতক দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button